সভাপতির বাণী
আসসালামু আলাইকুম।
শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি শিক্ষাপ্রতিষ্ঠান সমাজের অগ্রগতি ও উন্নয়নের মূল ভিত্তি। এই বিশ্বাসকে ধারণ করে বেলঘরিয়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় ১৯৮৯ সাল থেকে চারঘাট উপজেলার শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন আধুনিক জ্ঞান, নৈতিকতা ও মানবিক গুণাবলিতে আলোকিত হয়ে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, সে লক্ষ্যকে সামনে রেখে আমরা সকল কার্যক্রম পরিচালনা করছি। বিদ্যালয়ের মানোন্নয়ন ও সাফল্যের পেছনে প্রধান শিক্ষক, সম্মানিত শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটি, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের ভূমিকা অপরিসীম। আমি তাঁদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আমরা দৃঢ়ভাবে আশাবাদী—এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও জাতির গৌরব বয়ে আনবে।
“আলোকিত মানুষ গড়াই আমাদের প্রধান লক্ষ্য।”
সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
মোঃ নুরউল ইসলাম
সভাপতি
বেলঘরিয়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়