বিদ্যালয় পরিচিতি

বেলঘরিয়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়,বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান।বিদ্যালয়টি১৯৮৯ইং সালে প্রতিষ্ঠিত।বিদ্যালয়টি রাজশাহী জেলার চারঘাট থানা ১নং ইউসুফ ইউনিয়নে অবস্থিত হওয়ায় গ্রামের নাম অনুসরণ করে এবং প্রতিষ্ঠাতার নাম সংযোজন করে এরনাম করন করা হয়েছে।বিদ্যালয়ে রাজশাহী শিক্ষা বোর্ড এর অধিনে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব্যবস্হা আছে।প্রতিষ্ঠানটি ১৯৯৩ইং সালে এম পি ও ভুক্তি হয়।প্রতিষ্ঠানটি দক্ষ ম্যানজিং কমিটি, সুদক্ষ প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলী এবং দক্ষ জনবল দ্বারা পরিচালিত। প্রতিষ্ঠানকাল হতে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি গৌরবের সাথে তার সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

Scroll to Top